সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। CSS NGO Circular 2025
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। CSS NGO Circular 2025। সিএসএস একটি জাতীয় পর্যায়ের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তসাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।
| প্রতিষ্ঠানের পরিচিতি | সিএসএস এনজিও |
|---|---|
| চাকরির প্রকৃতি: | এনজিও চাকরির খবর |
| প্রকাশের দিন: | ০৫ সেপ্টেম্বর, ২০২৫ |
| পদসংখ্যা ও জনবল: | ০১ টি পদ ২০০ জন |
| আবেদনের পদ্ধতি: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি |
| আবেদনের শুরু: | ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
| আবেদনের শেষ সময়: | ১৯ ডিসেম্বর, ২০২৫ |
| অফিশিয়াল পোর্টাল: | সিএসএস এনজিও |
চাকররি খবর (সিএসএস এনজিও কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫) NGO Circular 2025
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম ও শূন্যপদ :-
১। পদের নাম: লোন অফিসার
পদ সংখ্যা: ২০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / স্নাতকোত্তর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো কর্ম এলাকা।
চাকরির ধরণ: নিয়মিত।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন (সর্ব সাকুল্যে): অস্থায়ী অবস্থায়: ২০,০৫০-২৮,০০০ টাকা, স্থায়ী হলে: ২৫,৫৫০-২৭,২৯০ টাকা।
টিএমএসএস এনজিও কার্যালয় নিয়োগ এর শর্তাবলী:-
কাজের সংক্ষিপ্ত বিবরণ:–
- জরিপের মাধ্যমে সদস্য ভর্তি ও দল গঠন
- ঋণ বিতরণ
- নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়
প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলী:–
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাশ
- অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
- আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা জমা দিতে হবে
- দুইজন প্রত্যয়নকারীর প্রত্যয়নপত্র জমা দিতে হবে
পরীক্ষার স্থান ও সময়সূচি:
| ক্রমিক নং | পরীক্ষার স্থান | তারিখ | সময় |
|---|---|---|---|
| ১ | সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, ডেমরা, ঢাকা | ১২-০৯-২০২৫ | সকাল ৯.০০ |
| ২ | গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, বরিশাল | ১০-১০-২০২৫ | সকাল ৯.০০ |
| ৩ | সিএসএস বহদ্দারহাট ব্রাঞ্চ, চট্টগ্রাম | ২৪-১০-২০২৫ | সকাল ৯.০০ |
| ৪ | মুসলিম একাডেমি, যশোর | ০৭-১১-২০২৫ | সকাল ৯.০০ |
| ৫ | সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ | ২১-১১-২০২৫ | সকাল ৯.০০ |
| ৬ | সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, মাদারীপুর | ২৮-১১-২০২৫ | সকাল ৯.০০ |
| ৭ | সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, গাজীপুর | ১২-১২-২০২৫ | সকাল ৯.০০ |
| ৮ | রেভারেন্ড পল্স হাই স্কুল, খুলনা | ১৯-১২-২০২৫ | সকাল ৯.০০ |
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পরিচালক-এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
প্রদত্ত সুযোগ-সুবিধা:
- পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ।
- বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল।
- উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা।
- কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল।
- পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা।
- নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা।
- বছরে ৩০ দিন ছুটি (১২ দিন রিজার্ভযোগ্য)।
- ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজায় ৭ দিন ছুটি।
- কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও ফ্যামিলি ট্যুর ভাতা।
সিএসএস-এ যোগ দিন এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিন।
(CSS NGO Job Circular 2025) সিএসএস- এনজিও নিয়োগ এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:-

